প্রশ্ন:মুহতারাম! জনাবা জাকেরা তাঁর ওপর ফরজ হওয়া যাকাতের টাকা নিজের বোন শাকেরাকে দিতে চাচ্ছেন। কিন্তু তাঁর ভগ্নিপতি ধনী মানুষ। জানার বিষয় হলো, এমতাবস্থায় তিনি কি তাঁর বোনকে যাকাতের টাকা দিতে পারবেন?

নিবেদক:মোহাম্মদ আতাউল্লাহ

 

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিতে আপন বোন দরিদ্র হওয়ার শর্তে তাঁকে যাকাতের টাকা প্রদান করা যাবে, যদিও তাঁর স্বামী ধনী হন। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে জনাবা জাকেরা তাঁর বোন শাকেরাকে দরিদ্র হওয়ার শর্তে যাকাতের টাকা দিতে পারবেন। এক্ষেত্রে তাঁর স্বামী ধনী হওয়ায় কোনো প্রভাব পড়বে না।

রেফারেন্স:হিদায়া, (২/৭৫, বুশরা)ফাতাওয়ায়ে শামী, (৩/৩৪১, আযহার)ফাতাওয়ায়ে কাজী খান, (১/১৬৩, যাকারিয়া)


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল