প্রশ্ন:মুহতারাম! আমি একজন নববিবাহিত ব্যক্তি। আমি আমার স্ত্রীর জন্য কিছু টাকা রেখেছি, যা তাঁর দেনমোহর হিসেবে আদায় করে দেওয়ার উদ্দেশ্যে নির্ধারিত। কিন্তু এখনো তা তাঁকে হস্তান্তর করিনি। জানার বিষয় হলো, উক্ত টাকা নেসাব পরিমাণ হলে তার ওপর কি যাকাত দেওয়া আবশ্যক হবে? হলে কার ওপর যাকাত ফরজ হবে? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক:মাকসুদ হাসান
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে مهر معجل তথা যে মোহর দ্রুত আদায় করার ইচ্ছা করা হয়, তা যাকাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে থাকে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আপনি মোহর আদায় করার জন্য উক্ত টাকাগুলো পৃথক করে রেখেছেন, তাই আপনার ওপর ওই টাকায় যাকাত ওয়াজিব হবে না। আর স্ত্রীকে হস্তান্তর না করায় তাঁর ওপরও যাকাত ওয়াজিব হবে না।
রেফারেন্স:আল-বাহরুর রায়েক, (২/৩৫৭, যাকারিয়া)ফাতহুল কাদীর, (২/১৭৩, রশিদিয়া)কিতাবুল ইখতিয়ার, (১/১৩১, কাদিমী কুতুবখানা)
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল