প্রশ্ন:মুহতারাম! আমরা জানি, ধনী ব্যক্তি মুসাফির অবস্থায় টাকা-পয়সা না থাকলে প্রয়োজন পূরণের জন্য যাকাতের টাকা গ্রহণ করতে পারেন। আমার জানার বিষয় হলো, ধনী ব্যক্তির সফরকালে যদি বিকাশ, ডাচ্-বাংলা ইত্যাদির মাধ্যমে টাকা-পয়সার ব্যবস্থা করার সুযোগ থাকে, তবুও কি সফরের কারণে তাঁর জন্য যাকাতের টাকা গ্রহণের রুখসত রয়েছে? ইল্লতসহ বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক:মোঃ মুঈনুদ্দিন তাহের
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে ধনী মুসাফির ব্যক্তি সফরাবস্থায় জরুরত পূরণে অক্ষম হলে তাঁর জন্য জরুরত পরিমাণ যাকাতের টাকা গ্রহণের অবকাশ রয়েছে। তবে কোনো মাধ্যমে যদি তাঁর জরুরত পূরণের ব্যবস্থা থাকে, তাহলে তাঁর জন্য যাকাত গ্রহণ বৈধ নয়।
সুতরাং বর্তমানে কোনো ব্যক্তির যদি বিকাশ, ডাচ্-বাংলা ইত্যাদির মাধ্যমে টাকা-পয়সার ব্যবস্থা করার সুযোগ থাকে, তাহলে তাঁর জন্য যাকাত গ্রহণ করা বৈধ হবে না।
রেফারেন্স:আল-ফিকহুল হানাফি, (১/৩৭০, দারুল কলম)ফাতহুল কাদীর, (২/২৬৯, রশিদিয়া)ফাতাওয়ায়ে শামী, (৩/৩৪০, আযহার)
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল