মুহতারাম, আমাদের মসজিদের ইমাম সাহেব ইশার নামায কোন সমস্যার কারণে ইয়াদা করতেছেন। এমতাবস্থায় একজন নতুন মুসল্লি এসে উক্ত নামাজে ইকেদা করেছে। জানার বিষয় হল, উক্ত ব্যক্তির ইকেদা সহীহ হবে কিনা? কারণসহ বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক মোঃ মুহিবুল্লাহ ভোলা
الجواب بملهم الصدق والصواب
শরীয়তের দৃষ্টিতে নামাজে কোন ফরজ ছুটে যাওয়া কিংবা কোন কারণে পরিপূর্ণ নামায ফাসেদ হয়ে গেলে উক্ত নামায ইয়াদা করা (পুনরায় আদায়) ফরজ। আর কোন ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদাহ দেওয়া ওয়াজিব। অন্যথায় উক্ত নামায ইয়াদা করা ওয়াজিব। আর ওয়াজিব বা নফল আদায়কারী ব্যক্তির পিছনে ফরজ আদায়কারীর ইক্তেদা সহীহ হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে ইমাম সাহেব প্রথম নামাযটি পরিপূর্ণ ফাসেদ হওয়ার কারণে ইশার নামায ইয়াদা করে থাকলে উক্ত নতুন মুসল্লির জন্য উক্ত এশার নামাজের ইক্তেদা সহীহ বলেই গণ্য হবে। আর যদি কোন ওয়াজিব ছুটে যাওয়ার কারণে ইয়াদা করে থাকে, তাহলে উক্ত নামায ওয়াজিবের শ্রেণীভূক্ত হওয়ায় নতুন মুসল্লির ইশারের নামায সহীহ হবে না।
(কানয-১/৯৮ বুশরা, হিন্দিয়া ১/১৪২- যাকারিয়া, ফতোয়া দেওবন্দ -৩/১৪৭ দাবুল ইশায়াত।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল