মুহতারাম! জনাব মাহমুদ সাহেব মুসাফির অবস্থায় ফেরীতে আসরের নামাযের ইমামতি করছেন। তার নামায শেষকরা পর্যন্ত কিছু সমস্যা দেখা দিলো, ফেরী চলাকালীন মাহমুদ সাহেব মনে করলেন কেবলা অন্য দিকে, তাই তিনিও সেদিকে ঘুরে গেলেন। কিন্তু মুক্তাদীরা মনে করলো কেবলা ঠিক আছে, তাই তারা আপন অবস্থায় বহাল রইল। ফলে মাহমুদ সাহেবের মুখ এবং মুক্তাদীগণের মুখ সামনা সামনি হয়ে গেলো।জানার বিষয় হলো, ইমাম ও মুক্তাদী সবার নামায হয়ে যাবে, না শুধু ইমাম সাহেবের নামায হবে? এবং এমতাবস্থায় করণীয় কি?
নিবেদক: আব্দুল্লাহ আল-মামুন (মাগুরা)
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে ইকতেদা সহীহ হওয়ার জন্য মুক্তাদী সর্বাবস্থায় ইমামের পিছনে অবস্থান করা শর্ত। ফলে কোনো ক্ষেত্রে মুক্তাদীর অবস্থান ইমামের সামনে কিংবা মুখোমুখি হয়ে গেলে মুক্তাদীর নামায ফাসেদ হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে ইমামের কেবলার দিক পরিবর্তনের ফলে মুক্তাদী ও ইমাম মুখোমুখি হয়ে যাওয়ায় উপরন্ত ইমামের অবস্থান জানা সত্ত্বেও ইমামের বিপরীত দিকে অবস্থানের ফলে মুক্তাদীদের নামায ফাসেদ হয়ে যাবে। তবে এক্ষেত্রে ইমামের কেবলা সঠিক প্রমাণিত হওয়ায় তার নামায সহীহ ভাবেই আদায় হয়ে যাবে।
রেফারেন্স: (মুলতাকাল আবছরক: ১/১২৭ আল মানার, তানবীরুল আবসার: ২/১৪৭-১৪৮ আযহার, মাজমাউল বাহরাইন। ১১৬-১১৭ দা.কু. ই.)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল