আমরা জানি! নামাজে দেখে পড়া আমলে কাসিরের অন্তর্ভুক্ত যাহা কিনা নামায ভাঙ্গার কারণ হয়ে দাড়ায়, আর কাহারো নিকট এই বিষয়টিও অজানা নয় যে, বর্তমান বিজ্ঞান প্রযুক্তি অনেক উন্নতি সাধন করেছে। যা ব্যবহারের ফলে আমলে কাসীর এর বিষয়টি একেবারে নেই বললেই চলে। যেমন ইমামের সামনে মনিটর / ট্যাব / অত্যাধুনিক পর্দা/ লেজার লাইট ফিট করা থাকে, সেখানে এক আয়াতের পর আরেক আয়াত আসতে থাকে, আর ইমাম সাহেব তা থেকে দেখে পড়েন।

এখন সম্মানিত মুফতি সাহেবের নিকট জানার বিষয় হলো, এ জাতীয় ডিজিটাল পদ্ধতিতে নামাযে কোরআনে কারীম দেখে পড়ার বিধান কি?

নিবেদক: মুহা. আনোমান ফয়সাল

 

الجواب بملهم الصدق والصواب

 

ফুকাহায়ে কেরামের ভাষ্যমতে কুরআন দেখে পাঠ করা অন্যের কাছ থেকে সহায়তা গ্রহণের নামান্তর, আর তা নামায বহির্ভূত হওয়ায় হানাফি মাযহাবের বিশুদ্ধ মতানুযায়ী নামাযে কুরআন দেখে পড়ার ফলে নামায ভঙ্গ হয়ে যায়, চাই তা যেকোনো প্রক্রিয়াই হোক না কেন।

সুতরাং নামাযের মাঝে মনিটর, ট্যাব, পর্দা, লেজার লাইট ইত্যাদি ডিজিটাল পদ্ধতিতে কুরআন শরীফ দেখে তিলাওয়াত করলে নামাযা ভেঙ্গে যাবে।

সূত্র: (মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং- ৭৩০২, মুআসসাসাত্ব উলুমিল কুরআন, তানবীরুল আবসার-২/৪৬৩, আযহার, কানযুদ্দাকায়েক ১/১০৮ বুশরা)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল