মুহতারাম! সরকার বাড়ী মসজিদের ইমাম অতি বৃদ্ধ। দু'দিকে সালাম ফিরাতে বেশ সময় লাগে। বেশিরভাগ সময় মুক্তাদীগণ তার আগে সালাম ফিরিয়ে ফেলে। জানার বিষয় হলো; এর শরয়ী হুকুম কি? মুসল্লীদের নামাযে কোনো সমস্যা হবে কি? এক্ষেত্রে ইমাম ও মুক্তাদীর করণীয় কি?
নিবেদক: মুহা. মাহদী হাসান
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে মুক্তাদী নামাযের কোনো ওয়াজিব ইমামের আগে আদায় করলে মাকরূহে তাহরীমির সাথে নামায আদায় হয়ে যায়। আর সালামের মাধ্যমে নামায শেষ করা ওয়াজিব।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে মুক্তাদীর ১ম সালমে السلام এর 'মীম' ইমামের পূর্বে শেষ হয়ে যায় তাহলে নামায মাকরূহে তাহরীমির সাথে আদায় হয়ে যাবে। তবে ২য় সালামের ক্ষেত্রে এরূপ করার দ্বারা নামাযে সমস্যা না হলেও তা অনুত্তম। এক্ষেত্রে ইমামের জন্য السلام শব্দের মদকে দীর্ঘায়িত না করা এবং মুক্তাদীর জন্য ইমামের সালামের অপেক্ষা করত ইমামের সাথে বা পরে সালাম ফিরানো একান্ত কর্তব্য।
(উমদাতুর রিয়ায়া ২/৭২ দা.কু.ই. বাহরুর রায়েক- ১/৫৮১ যাকারিয়া, আহসানুল ফতওয়া- ৩/৩১২ যাকারিয়া)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল