মুহতারাম, কেউ যদি সিজদার মধ্যে সুন্নত তরিকায় সিজদা করা অবস্থায় ঘুমিয়ে পড়ে, এমনকি নাক ডাকার আওয়াজও শুনা যায় তাহলে কি তার নামাজ ফাসেদ হয়ে যাবে। এক্ষেত্রে পুরুষ ও মহিলার মাঝে কোন পার্থক্য আছে কি?

নিবেদক: রাকিবুল ইসলাম

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে নির্ভর যোগ্য মতানুযায়ী নামাজ অবস্থায় ইচ্ছাকৃতভাবে ঘুমানোর দ্বারা নামাজ ফাসেদ হয়ে যায়। অবশ্য অনিচ্ছাকৃতভাবে নামাজে ঘুমানোর দ্বারা নামাজ ফাসেদ হয় না। আর এক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয়ের বিধান এক ও অভিন্ন।

সুতরাং পুরুষ কিংবা মহিলা কেউ যদি সিজদায়ে গিয়ে ইছাকৃতভাবে ঘুমিয়ে পড়ে, তাহলে সর্বাবস্থায় তার নামাজ ফাসেদ হয়ে যাবে। অবশ্যঅনিচ্ছাকৃতভাবে ঘুমিয়ে পড়লে, তার নামাজ ফাসেদ হবে না।

(আল বাহরুর রায়েক ১/৭৪ জাকারিয়া, ফাতহুল কাদীর ১/৪৯ জাকারিয়া, ফাতাওয়ায়ে মাহমুদিয়া ৮/১৪২ জাকারিয়া,)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল