মুহতারাম! রমজান মাসে বিভিন্ন মসজিদে তাহাজ্জুদ নামাজ জামাতের সাথে আদায় করে থাকে। তদ্রূপ গতবছর আমাদের মসজিদেও তাহাজ্জুদ নামাজ জামাতের সাথে আদায় করা হয়। জানার বিষয় হলো; তাহাজ্জুদ কিংবা অন্য কোনো নফল নামাজ কি জামাতের সাথে আদায় করা যাবে?

নিবেদক:মুহাঃ আনীসুর রহমান

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামী শরীয়া অনুযায়ী যেসব সুন্নত নামাজের জামাত করা রাসূল (সাঃ) থেকে প্রমাণিত নয় যেমন নফল কিংবা তাহাজ্জুদ নামাজ একাকী পড়াই সুন্নাত। জামাতে পড়া সুন্নাত পরিপন্থি। তবে এলান বিহিন বাধ্য বাধকতা ছাড়া এবং তিন জনের বেশি না হওয়ার শর্তে জামাতে পড়ার অবকাশ আছে। অন্যথায় মাকরুহে তাহরিমী বলে গণ্য হয়।

সুতরাং তারাবিহ, ইস্তেসকা ও কুসুফ ব্যতিত অন্য কোন নফল কিংবা তাহাজ্জুদের নামাজ এলান করে জামাতের সাথে পড়া জায়েজ নেই। তবে এলানবিহীন তিনের অধিক মুসল্লি না হওয়ার শর্তে জামাত করার অকাশ আছে।

সূত্র: (আল বাহরুর রায়েক ২/১২৩ জাকারিয়া, ফাতহুল কাদীর ১/৯১ রশিদিয়া, ফাতাওয়ায়ে তাতারখানিয়া ২/২৯২ জাকারিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল