মুহতারাম! ইমাম সাহেব নামাজে তাকবীরে ইন্তেকাল এত ছোট করে বলেছে যে, মুসল্লিদের বুঝে উঠতে কষ্টকর হয়ে পড়ে। যে, সেজদা থেকে দাঁড়ানোর তাকবীর দিয়েছে নাকি বৈঠকের।ফলে এক রাকাতে ইমাম সাহেব তাকবির বলে দাঁড়িয়ে যায়। আর পিছনে কিছু মুসল্লী বসে যায় কিছুক্ষণ পর রুকুর তাকবীর শুনে উঠে রুকু করে। জানার বিষয় হল; উক্ত মুসল্লিদের নামাজের কি হুকুম? এবং ইমাম সাহেবের জন্য এক্ষেত্রে কি নির্দেশনা? তা ছোট বড় করবে নাকি একই ধরনের? দলিলভিত্তিক উত্তর প্রদানে আপনার সুমর্জি কামনা করছি।

নিবেদক: মোঃ মহিবুল্লাহ (চাটগামী)

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়তের উসুল হচ্ছে, আজান, একামত ও নামাজের তাকবীরের ক্ষেত্রে "আল্লাহ" শব্দের লামে এক আলিফ সমপরিমাণ টানা। আর এটাই সুন্নত। কিন্তু কেউ যদি আওয়াজ সুন্দর বা উচ্চ করার জন্য বেশি টানে আর অর্থ পরিবর্তন না হয় তাহলে তা সুন্নত সম্মত না হলেও আজান ও নামাজের কোন সমস্যা হবে না।

সুতরাং প্রশ্নোল্লেখিত সুরতে, ইমাম সাহেবের সেজদা থেকে উঠার তাকবীর এক আলিফ পরিমান টানলে কোন সমস্যা হবে না। আর ইমাম সাহেবের জন্য মুসল্লিদের বোঝার সহজার্থে কম বেশি টানার অবকাশ আছে। আর মুসল্লিদের নামাজের হুকুম হবে, ইমাম সাহেবের সাথে এক রুকন তথা কিয়াম ফাসেলা হওয়ায় তাদের নামাজ ফাসেদ হয়ে যাবে। এবং তাদের ঐ নামাজ দোহরাতে হবে।

(বাদায়ে সানায়ে (১/৪৬৪, জাকারিয়া, ফতোয়ায়ে তাতার খানিয়া (২/২৪৬, ফারুকিয়া, ফতোয়ায়ে মাহমুদিয়া (৯/২৫৩, জাকারিয়)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল