মুহতারাম! মাহফুজ সাহেব জোহরের নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আগমন করে। অতঃপর তাকবীরে তাহরীমার পূর্বে নিয়ত করার সময় হঠাৎ মুখ থেকে জোহর শব্দের পরিবর্তে আসর শব্দ বের হয়ে যায়। জানার বিষয় হল এভাবে নিয়ত করার সময় জোহর শব্দের পরিবর্তে আসর শব্দ বের হওয়ার কারণে নামাজ কি পুনরায় আদায় করতে হবে? প্রমাণসহ সঠিক উত্তরটি জানালে অনেক উপকৃত হব।

নিবেদক: মোঃ শরিফুল ইসলাম (কুষ্টিয়া)

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়াতের দৃষ্টিতে নামাজের ক্ষেত্রে মুসল্লির অন্তরের নিয়তে ধর্তব্য হয়। বিধায় অন্তর এবং মুখের উচ্চারণের ভিন্নতা দেখা দিলে অন্তরের নিয়তই প্রাধান্য পায়।

সুতরাং প্রশ্নোল্লেখিত সুরতে মাহফুজ সাহেবের অন্তরে জোহরের নিয়ত থাকায় মুখ থেকে হঠাৎ জোহরের পরিবর্তে আসর উচ্চারিত হলেও জোহর নামাজেই আদায় বলে বিবেচিত হবে। এবং এতে নামাজে কোন ধরনের সমস্যা হবে না।

(ফতোয়ায়ে হিন্দিয়া (১/৬৬, জাকারিয়া, আদ্দুররুল মুখতার-২/১১২, আল-আজহার, ফতোয়ায়ে হক্কানিয়া -৩/৭০, দারুল উলুম হক্কানিয়া।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল