মুহতারাম! আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব ভুল করে মাগরিবের নামাজ দ্বিতীয় রাকাতে দুই সিজদার জায়গায় এক সেজদা দিয়ে সেজদার সাহু দ্বারা নামাজ শেষ করে। আমার জানার বিষয় হল; উক্ত নামাজ সঠিক হয়েছে কিনা,? অন্যথায় এক্ষেত্রে করণীয় কি? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: মোহাম্মদ সালমান- লক্ষ্মীপুর।

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়া মতে প্রত্যেক রাকাতের দোনো সেজদা ফরজ। আর নামাজের কোন রোকন ছুটে গেলে তা পূর্ণ করা বিহীন সাহু সেজদার দ্বারাও তার ক্ষতিপূরণ হয় না।

সুতরাং উপরোক্ত সুরুতে দ্বিতীয় সেজদা ছুটে যাওয়ার পর তা আদায় না করে সাহু সেজদা মাধ্যমে নামাজ শেষ করায় তার ওই নামাজ সহিহ হয়নি। তাকে সেই নামাজ পুনরায় দোহরাতে হবে।

উল্লেখ্য যে, এধরনের ক্ষেত্রে নিয়ম হল স্মরণ হওয়ার পর ছুটে যাওয়া সিজদা আদায় করে নেওয়া। অতপর অবশিষ্ট নামায পূর্ণ করে নামায শেষে সাহু সিজদা করা।

(আল-মাওসূআতুল ফিকহিয়্যাহ ২৪/২০২; মুগনিল মুহতাজ ১/৩০১ দারুত্ তাওফিকিয়া; উমদাতুর রিআয়াহ ১/১১৯)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল