প্রশ্ন: মুহতারাম এক ব্যক্তি মসজিদে আমার সামনের কাতারে দাঁড়িয়ে যোহরের পূর্বের চার রাকাত সুন্নত আদায় করছিলেন। তৃতীয় রাকাতের রুকু থেকে উঠে সে পরবর্তীতে সিজদায় যাওয়ার বিষয়টি ভুলে গিয়ে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে। তখন পেছন থেকে আমি "সিজদায় চলে যান বললে সে সিজদায় চলে যায় এবং নামাজ স্বাভাবিকভাবেই শেষ করে। অতএব জানার বিষয় হল; এরূপ বলার কারণে তার নামাজ কি সঠিক হবে?

নিবেদক; মাহমুদুল হাসান পিরোজপুর

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে নামাজরত ব্যাক্তি বহিরাগত ব্যক্তির লোকমা সাপেক্ষে নিজ নামাযের ভুল শোধরালে নামাজ ফাসেদ হয়ে যায়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে ঐ ব্যক্তি আপনার কথার প্রেক্ষিতে নিজের ভুল শুধরিয়ে তৎক্ষণাৎ সেজদায় চলে যাওয়ায় তার উক্ত নামাজ ফাসেদ হয়ে গেছে। অবশ্য সে যদি আপনার কথা শোনা সত্ত্বেও তাহারি করতো নিজ রায়ের মাধ্যমে ভুল শুধরিয়ে সেজদায় গিয়ে থাকে, তবে তার নামাজ সহিহ বলে বিবেচিত হবে।

(তাবইনুল হাকায়েক ১/৩৯২ জাকারিয়া, আন নাহারুল ফায়েক১/২৬৯, দারুল ঈমান, হিন্দিয়া ১/১৫৭ দারুল ফিকির, কাজিখান ১/১২৬ কনিমি কুতুবখানা)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল