প্রশ্ন মুহতারাম জনাব আকরাম সাহেব প্রচন্ড শীতের কারণে নিজ মহল্লার মসজিদ দূরে হওয়ায় অনেক সময় বাড়িতে ফরজ নামাজ আদায় করেন। দুই এক রাকাতের পর ওনার স্ত্রী পাশে দাঁড়িয়ে ইকতেদা করেন। জানার বিষয় হল আকরাম সাহেবের নামাজের কোন সমস্যা হবে কি? ওনার স্ত্রীর ইকতেদা সহিহ হবে কিনা? দলিলসহ বিস্তারিত জানাবেন
নিবেদক মিনহাজুল ইসলাম
الجواب بملهم الصدق والصواب
শরিয়ে দৃষ্টিতে পুরুষের ইমামতিতে মহিলাদের নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো নামাজের শুরুতেই পুরুষ ইমাম মহিলার ইমামতির নিয়ত করা। নামাজের মধ্যে বা শেষে মহিলার ইমামতের নিয়ত শুদ্ধ নয়। আর মুহাজাতের দ্বারা পুরুষের নামাজ নষ্ট হওয়ার জন্য পুরুষ মহিলার একই নামাজে থাকা জরুরি।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আকরাম সাহেব নামাজের শুরুতে তার স্ত্রীর নামাজের ইমামতির নিয়ত না করায় তার স্ত্রীর নামাজ শুদ্ধ হবে না এবং তার স্ত্রীর নামাজ শুদ্ধ না হওয়ায় আকরাম সাহেবের নামাজ সহিহভাবে আদায় হয়ে যাবে।
(রদ্দুল মুহতার ৩/৫৮২দারুস সাকাফা, হাসিয়াতুত তাহতাবি আলামারাকিল ফালাহ২৯২ রশিদিয়া, মুনিয়াতুল মুসল্লী ৫২১রশিদিয়া।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল