মুহতারাম রনির সাহেব উনার ঘরের মধ্যে নামাজ পড়ছিলেন এমতাবস্থায় এক ব্যক্তি উনার দরজায় এসে নাড়া দিল এবং উনাকে ডাক দিল। আওয়াজ শুনে রনি সাহেব নামাজের মধ্যে কুরআনের আয়াত তেলাওয়াত করলেন ومن كان دخله آمنا। এর দ্বারা রনি সাহেবের উদ্দেশ্য ছিল ওই ব্যক্তির জবাব দেওয়া। জানার বিষয় হলো এমতাবস্থায় উনার নামাজ ফাসিদ হবে কিনা ইল্লতসহ জানাবেন।
নিবেদক আব্দুল্লাহ আশরাফ
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে নামাজের মধ্যে এমন কোন বাক্য বলা যার দ্বারা নামাজের বহিরাগত কারো প্রতি উত্তর উদ্দেশ্য হয় এর দ্বারা নামাজ ফাসেদ হয়ে যায়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে রমেশের নামাজের মধ্যে উক্ত আয়াত তেলাওয়াতের মাধ্যমে আগন্তুককে উত্তর দেয়া উদ্দেশ্য থাকায় তার নামাজ নষ্ট হয়ে গেছে। তাকে উক্ত নামাজ পুনরায় আদায় করে নিতে হবে।
(দুররুল মুখতার১/৪০৯ আজহার, বাহরুর রায়েক ২/১১ যাকারিয়া, মারাকিল ফালা ১/১১৯ মাকতাবাতুস সালাম)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল