মুহতারাম একবার আমি কোথাও নামাজ পড়ছিলাম। পাশে গানের কনসার্ট চলছিল, গানের বিকট শব্দের কারণে বারবার আমার কেরাত প্যাচ লেগে যাচ্ছিল। আমি কি পড়তেছি নিজেও বুঝতেছিনা। অথচ স্বাভাবিকভাবে কেরাত পরা ফরজ, আর আমার কেরাত হচ্ছে কি হচ্ছে না তাও বুঝতে পারছিনা। আর এভাবেই আমি আমার নামায সম্পূর্ণ করে ফেলি। জানার বিষয় হল এমন কেরাতের কারণে আমার নামাজের কোন সমস্যা হয়েছে কিনা? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: মাকসুদ হাসান
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে নামাজের মধ্যে ফরজ পরিমাণ কেরাত মুখে উচ্চারণ করতো অর্থের পরিবর্তন না হওয়া শর্তে কেরাত পাঠ করলে নামাজ সহি হয়ে যায় অন্যথায় নামাজ সহি হয় না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে উল্লেখিত মূলনীতি অনুযায়ী আপনি নির্দিষ্ট পরিমাণ অর্থের পরিবর্তন না হওয়ার শর্তে মুখে উচ্চারণ করে পড়ে থাকলে আপনার নামাজ হয়ে গেছে।
সূত্র; (ফাতাওয়া নাওয়াফিল ৭৭ দারুল আইমান, খোলাসাতুল ফাতাওয়া ১/১১৭ আমজাদ একাডেমি, তাতারখানিয়া ২/৭৭ যাকারিয়া)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল