মুহতারাম জনৈক ব্যক্তি সেজদায়ে সাহু করার পর তাশাহুদ না পড়ে ভুলে দরুদ শরীফ পড়ে ফেলে। জানার বিষয় হল; এখন তার করণীয় কি? তাশাহুদ না পড়ার কারণে কি পুনরায় সেজদায় সাহু করতে হবে আর এভাবেই যদি নামাজ শেষ করে দেয়, তাহলে কি হুকুম?

নিবেদক: সালমান আহমদ কুমিল্লা।

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে নামাজের মধ্যে এক বা একাধিক ওয়াজিব ছুটে গেলে বা কোন ওয়াজিব আদায় বিলম্ব হলে নামাজ শেষ হওয়া পর্যন্ত একবারই সেজদায়ে সাহু আবশ্যক হয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে সেজদায়ে সাহু আদায়ের পর তাশাহুদ না পড়ার কারণে পুনরায় সেজদায়ে সাহু আবশ্যক হবে না। বরং নতুন করে তাশাহুদ দুরুদ শরীফ ও দোয়া পড়ে সালাম ফিরাবে। নতুন করে তাশাহুদ না পড়ে নামাজ শেষ করে ফেললে তার নামাজের ফজিলত আদায় হলেও তাশাহুদ না পড়ায় ওয়াজিব তরকের কারণে তার নামাজ পরিপূর্ণ হয়নি। বিধায় তার এ নামাজ পুনরায় পড়া ওয়াজিব।

(শামী ২/৬৫৫ দারুল মারিফা, বাযাযিয়া ১/৪৩ যাকারিয় বানায়ে ১/৪১৬ যাকারিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল