মুহতারাম এক জুমাবারে আমরা নোয়াখালী থেকে ঢাকার দিকে রওনা দিলাম। খেয়াল ছিল পথে জুমা পড়ে নিব। কিন্তু কোন কারনে জুমা পড়া হয়নি। তো আমরা ঢাকায় এসে জোহরের নামাজ জামাতের সাথে পড়ে নিছি। জানার বিষয় হলো আমাদের জামাতে জোহরের নামাজ আদায় করা সহিহ হয়েছে কি? অন্যথায় আমাদের করনীয় কি?

নিবেদক আতাউল্লাহ

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে জুমার দিন কোন কারণে জুমা ছুটে গেলে তাদের জন্য যোহরের নামাজ জামাতের সাথে আদায় মাকরুহ হিসেবে বিবেচিত। সুতরাং উল্লেখিত মূলনীতি অনুযায়ী জামাতে জোহরের নামাজ পড়া মাকরুহ হয়েছে। আপনাদের জন্য করণীয় ছিল আযান ইকামাহ ব্যতীত একা একি যোহরের নামাজ আদায় করা।

(বাযধিয়া১/৫১ যাকারিয়া, বাহরুর রায়েক ২/৬৯যাকারিয়া আল লুবার ২/২৫৪ দারুস সিরাজ)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল