মুহতারাম! আশিক সাহেব ফজরের নামাজে সুরা ফাতেহার صراطالذين এই আয়াত পড়ার পর পরের আয়াত মনে না আসাতে আবার শুরু থেকে পড়া শুরু করেন। নামজ শেষে একজন আলেম বলেন নামাজ পুনরায় পড়তে হবে। জানার বিষয় হলো আশিক সাহেবের নামাজ সহীহ হয়েছে কিনা? অন্যথায় এক্ষেত্রে করণীয় কি ছিলো, ইল্লতসহ জানাবেন।

নিবেদক: মাহমুদ বিন কাসেম

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিকোন থেকে নামাজে কোনো ফরজ বা ওয়াজিব আদায় করার ক্ষেত্রে বিলম্বিত হলে সেজদা সাহু করা ওয়াজিব। অন্যথায় উক্ত নামাজ পুনরায় আদায় করা ওয়াজিব।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে আশিক সাহেবের অনিচ্ছাকৃতভাবে সুরা ফাতেহার অধিকাংশ আয়াত পড়ার পর পুনরায় শুরু থেকে পড়ার কারণে সুরা ফাতেহার পর অন্য সুরা মিলানোর ক্ষেত্রে বিলম্ব হওয়ায় তার উপর সেজদা সাহু ওয়াজিব হয়েছে। যেহেতু আশিক সাহেব উক্ত নামাজ সাহু সেজদা ব্যতীত নামাজ আদায় করে ফেলেন, সেহেতু তার উপর উক্ত নামাজ পুনরায় আদায় করা আবশ্যক হবে।

সূত্র: হাশিয়াতুত্ তাহতাবী আলাদ দুরিল মুখতার, (১/২০৮. আল মাকতাবাতুল আরাবিয়া), রদ্দুল মুহতার (১/৪৬০, এইচ, এম, সাঈদ),

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল