মুহতারাম: জনাব আব্দুর রশীদ চল্লিশ দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ার আমল শুরু করলো ঘটনাক্রমে একদিন সে জামাতের সাথে তাকবীরে উলা পায়নি, কিন্তু জামাত এখনো চলছে। তখন সে যারা জামাত পায়নি তাদেরকে নিয়ে আলাদা জামাত করে। এখন পশ্ন হলো তাকবীরে উলার সাথে নামাজ পড়ার জন্য মসজিদের জামাত ছেড়ে অন্যত্রে জামাত করার বিধান কি? এবং কতটুকু পরিমাণ নামাজ ছুটলে তাকবীরে উলা পায়নি বলে গণ্য হবে? বা নামাজ শুরু হওয়ার পর কতটুকু সময়ের মধ্যে শরীক হলে তাকবীরে উলা পেয়েছে বলে গণ্য হবে?
নিবেদক: আদনান আহমাদ
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিকোণে তাকবীরে উলা ছুটে যওয়ার কারণে কোনো চলতি জামাত ছেড়ে অন্যত্র জামাত করা মাকরূহ।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে জনাব আব্দুর রশীদ সাহেবের তাকবীরে উলা ছুটে যাওয়ার কারণে অন্যত্র জামাত করায় নামাজ সহীহ হয়েছে বটে, কিন্তু চলতি জামাত ছেড়ে অন্যত্র জামাত করা মাকরূহ হয়েছে। আর তাকবীরে উলার ফযিলত প্রথম রাকাতের রুকু পর্যন্ত বহাল থাকে, সুতরাং কোনো ব্যক্তি যদি প্রথম রাকাতে ইমামকে গিয়ে পেয়ে থাকে, তাহলে সে তাকবীরে উলা পেয়েছে বলে গণ্য হবে।
সূত্র: ফতওয়ান নাওয়াবিল, (পূঃ ৬২, দরুল ঈমান), আল ফাতাওয়াল ওয়ালওয়ালিযিয়্যা (পৃঃ ৩১. দাবুল ঈমান), হিন্দিয়া, (১/১৪০, যাকারিয়া)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল