প্রশ্ন: মুহতারাম! আমাদের মহল্লায় একবার এক অনুষ্ঠানে মিশরীয় ক্বারী আসেন তাঁর দাঁড়ী এক মুষ্ঠির চেয়ে কম ছিলো। যখন নামাজের সময় হলো তখন সবাই তাকে নামাজ পড়ানোর জন্য বলেন, তখন তিনি নামাজ পড়ান। জানার বিষয় হলো যে, দাঁড়ি এক মুষ্ঠির চেয়ে ছোট করে এমন বক্তিকে ইমাম রানিয়ে তার পিছনে নামাজ পড়ার শরফী বিধান কী? জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: বাসীর উদ্দিন

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে দাড়ি এক মুষ্ঠির চেয়ে কমে কর্তনকারী ফাছেক বলে গণ্য, আর ফাছেক ব্যক্তিকে স্বইচ্ছায় ইমাম বানানো মাকরুহে তাহরিমী।

সুতরাং প্রশ্নোল্লেখিত সুরতে উক্ত কারী সাহেব যেহেতু দাড়ি এক মুষ্টির চেয়ে ছোট করে থাকেন তাই পরহেজগার অন্য ইমাম থাকা সত্ত্বে স্বইচ্ছায় উক্ত ক্বারী সাহেবকে ইমাম বানিয়ে তার ইকতেদা করা মাকরুহে তাহরিমী। অবশ্য এক্ষেত্রে নামাজ হয়ে যাবে।

সূত্র: কুদুরী (৮৪, বুশরা), ফতোয়ায়ে কাজী খান (১/৮৭, কদিমী কুতুব খানা), খায়রুল ফতোয় (২/৩৭৭, যাকারিয়া),

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল