প্রশ্ন: মুহতারাম! আমি এক মসজিদের ইমাম সাহেব। একদিন আছরের নামাজে আমার একটি ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আমার উপর সাহু সিজদা ওয়াজিব হয়। কিন্তু আমি মাহু সিজদা করতে ভুলে যাই, এবং দুই দিকেই সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দেই।মুক্তাদীদেরবসেতাসবিহ ইত্যাদী পড়ার পর স্বরণ আসে। জানার বিষয় হল; এমতবস্থায় আমার করণীয় কী? নামাজ কি আদায় হয়ে গেছে, নাকি নতুন করে আবার আদায় করতে হবে? জানিয়ে বাধিত করবেন।

নিবেদক, আব্দুল্লাহ আল মামুন

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে সিজদায়ে সাহু ওয়াজিব হওয়ার পর ভুল বশত সিজদায়ে সাহু না দিয়ে সালাম ফিরিয়ে ফেলার পর সিজদার কথা স্মরন হলে, ইতোমধ্যে নামাজ বহির্ভূত কোন আচরন (যেমন- মাসজিদ হতে বেরিয়ে যাওয়া, কথা বলা, সিনা কেবলা হতে ফিরিয়ে ফেলা ইত্যাদি) প্রকাশ না পেলে এমতবস্থায় পূর্বোক্ত নামাজের উপর ভিত্তি করে শুধু সিজদায়ে সাহু আদায় করে নিলেই নামাজ সহীহ হয়ে যাবে। অন্যথায় নামটি পুনরায় আদায় করা ওয়াজিব হবে।

সুতরাং প্রশ্নোল্লেখিত সুরতে আপনি মুসল্লিদের দিকে ঘুরে বসাতে সিনা কেবলা হতে ফিরে গিয়েছে বিধায় নামায পুনরায় পড়তে হবে। শুধু সিজদায়ে সাহু করলে যথেষ্ট হবে না।

(সূত্র: রদ্দুল মুহতার (২/১৭০, আজহার), মাজমাউল আনহুর (১/২২৬, মানার), ফতোয়ায়ে তাতারখানিয়া (৩/৯৭, যাকারিয়া),

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল