প্রশ্ন: মুতারাম! দ্বিতীয় তলায় অবস্থিত একটি মসজিদের নিচ তলায় মার্কেট রয়েছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে অক্ষমতার কারণে রাবহান সাহেব নিচ তলায় দোকানে ইকতেদা করেন। আমার প্রশ্ন হলো, নিচ তলা থেকে ইকতেদা করার বিধান কী? বৈধ না হলে এতোদিন আদায়কৃত নামাযের বিধান কী? দলিলের আলোকে জানতে চাই।
নিবেদক: মাসউদ মুহসিন
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে ইমামের অবস্থা সম্পর্কে অবগত হওয়ার শর্তে একই ভবনের ফ্লোরে দাঁড়িয়ে ছাদে অনুষ্ঠিত জামাতের সাথে ইকতেদা করার অবকাশ আছে। তবে এক্ষেত্রে সফ বিহীন একা দাঁড়ানো মাকরুহ।
সুতরাং প্রশ্নোল্লেখিত সুরতে ইমামের পূর্ণ অবস্থা সম্পর্কে অবগত হওয়া সত্ত্বে জনাব রায়হান সাহেবের মসজিদের নিচতলা থেকে ইকতেদা সহিহ হয়েছে।
(সূত্র: রদ্দুল মুহতার (২/৩৩৫, যাকারিয়া), মুহিতে বুরহানি (২/১৯৪০, এদারাতুল কুরআন), বেনায়া (২/৩৫৪, আশরাফিয়া),
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল