মুহতারাম এক সফরে আমি মোবাইল অ্যাপের মাধ্যমে কেবলা নির্ধারণ করে নামাজ আদায় করি। পরবর্তীতে জানতে পারি যে এপসটি কার্যকর ছিল না সুতরাং আমার সেই নামাজে কেবলা ঠিক ছিল কিনা, আমি নিশ্চিত নই। জানার বিষয় হল; আমার উক্ত নামাজ সহীহ হয়েছে কিনা? এবং এপস দ্বারা কেবলা নির্ধারণ করা যাবে কিনা?
নিবেদক: রায়হান উদ্দিন
الجواب بملهم الصدق والصواب
শরীয়তে কেবলার দিক অজ্ঞাত অবস্থায় যে সমস্ত দিক-নির্দেশক বস্তু প্রবল ধারণা সৃষ্টি করে তার মাধ্যমে কেবলা নির্ধারণ করোতো আদায়কৃত নামাজ শুদ্ধ হয়ে যায়। পরবর্তীতে কেবলা ভুল প্রমাণিত হলেও নামাজ পুনরায় আদায় করা আবশ্যক নয় ।
সুতরাং এপস একটি দিকনির্দেশক ও অত্যাধুনিক যন্ত্র, যার মাধ্যমে প্রবল ধারণা সৃষ্টি হয় তাই উক্ত এপস দ্বারা কেবলা নির্ধারণ করা যাবে আর এর দ্বারা আদায়কৃত নামাজ সহীহ হিসেবে বিবেচিত হবে। কেননা শরীয়ত মানুষের সাধ্যাতীত কোন কিছু আরোপ করে না। তাই পরবর্তীতে কেবলা ভুল প্রমাণিত হলেও নামাজ পুনরায় আদায় করা আপনার জন্য আবশ্যক নয়।
( আল কুরআনুল কারীম সূরা আনআম ৯৭ নম্বর আয়াত, আল ফিকহুল হানাফী ১/১৯৭ পৃষ্ঠা দারুল কলম, ফতুয়ায়ে শামী ১/১৩৯ আজহার, মাউসুয়াতুল ফেখহিয়া ১/১৭২ পৃষ্ঠা মানার, ফতোয়ায় দারুল উলুম করাচি ২/৯৯ পৃষ্ঠা এদারাতুল মারিফ করাচি)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল