মুহতারাম একজন ব্যক্তি জোহরের নামাজ পড়ছিলেন অতঃপর তার বাবা ভিন্ন কামরা থেকে তাকে ডাকলেন। তখন সে নামাজ অবস্থায় উচ্চস্বরে “কুলহু আল্লাহু আহাদ” তেলাওয়াত করলেন। জানার বিষয় হল: এভাবে নামাজের মধ্যে তেলাওয়াত করার দ্বারা নামাজ ফাসেদ হবে কিনা জানালে উপকৃত হতাম।

নিবেদক: ইসমাইল

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়তে নামাজের ভিতরে কথা বলা বা কাউকে শোনানোর জন্য কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধ। তবে নামাজের অবস্থান সনাক্ত করার উদ্দেশ্যে উচ্চস্বরে তেলাওয়াত করার দ্বারা নামাজ নষ্ট হয় না।

সুতরাং প্রশ্নোত্তর স্রোতে যেহেতু “কুলহু আল্লাহু আহাদ” বলাটা তার বাবার ডাকে সাড়া দেওয়ার উদ্দেশ্যে নয়। বরং তিনি নামাজে আছেন এটা বোঝানো উদ্দেশ্য। তাই তার নামাজ শুদ্ধ হয়ে যাবে।

সূত্র: ( হিন্দিয়া ১/ ১৫৭ পৃষ্ঠা জাকারিয়া,  মাজমাউল আনহুর ১ / ১৮০ পৃষ্ঠা মানার)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল