প্রশ্ন:মুহতারাম। আবু বকর সাহেবের ধারণা হলো, মসজিদের খাদেম যাকাত গ্রহণের উপযুক্ত। তাই তিনি তাঁকে যাকাত দিয়ে দেন। পরবর্তীতে প্রকাশ পেল যে, খাদেম সাহেব নেসাব পরিমাণ সম্পদের মালিক। জানার বিষয় হলো, জনাব আবু বকর সাহেবের যাকাত আদায় হয়েছে কি না? না হলে পুনরায় দিতে হবে কি না? এ ক্ষেত্রে করণীয় কী?

নিবেদক:আইয়ূব আলী

 

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

 

শরয়ি দৃষ্টিতে চিন্তা-ভাবনা করে কাউকে যাকাত গ্রহণের উপযুক্ত মনে করে যাকাত প্রদান করলে পরবর্তীতে তিনি যাকাত গ্রহণের অনুপযোগী বলে বিবেচিত হলেও যাকাত আদায় হয়ে যায়।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আবু বকর সাহেব মসজিদের খাদেমকে যাকাত গ্রহণের উপযুক্ত মনে করে যেহেতু যাকাত প্রদান করেছেন, তাই তাঁর যাকাত আদায় হয়েছে। পরবর্তীতে খাদেম সাহেব যাকাত গ্রহণের অনুপযোগী প্রমাণিত হলেও যাকাত আদায়ে কোনো বিঘ্ন ঘটেনি। অর্থাৎ তাঁকে উক্ত যাকাত পুনরায় আদায় করতে হবে না।

রেফারেন্স:সূরা তাওবা, আয়াত ৬০আল-মুখতার, (পৃ. ১৬৩, দারুস সিরাজ)কানযুদ্দাকায়েক, (১/২১৬, বুশরা)


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল