মুহতারাম! আব্দুস সালাম সাহেব যোহরের সময় মসজিদে উপস্থিত হয়ে দেখতে পান জামাত শেষ হয়ে গেছে। অতঃপর সেখানে আরও দুইজন মুসল্লী উপস্থিত হলে তাদেরকে নিয়ে তিনি মসজিদরে বারান্দায় দ্বিতীয় জামাত করেন। এবং বলেন, বারান্দায় মসজিদের অন্তর্ভুক্ত নয়। আমি একজন আলেমকে বলতে শুনেছি, একই মসজিদে দুইবার জামাত করা মাকরূহ। জানার বিষয় হলো: মসজিদের এক কোনায় বা বারান্দায় দুই তিনজন মিলে দ্বীতিয় জামাত করা কা মাকরূহ হবে? অন্যথায় এক্ষেত্রে করনীয় কী? প্রমানসহ মাসআলা জানানে কৃতজ্ঞ হবো।
নিবেদক মো: শরীফুল ইসলাম (কুষ্টিয়া)
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে ইমাম-মুআজ্জিন নির্ধারিত আছে এমন মসজিদের আযান ইকামতের সহিত ইমামের স্থানে দাড়িয়ে প্রথম জামাতের অবিকল না করে তথা আযান, ইকামত দেয়া ও ইমামের স্থানে দাড়ানো, এই তিনটির কোন একটিতে ভিন্নতা ঘটিয়ে ২য় জামাতের অবকাশ আছে বটে তবে মাকরুহে তানযিহি হবে,
সুতরাং মসজিদের এক কোনে কিংবা বারান্দায় কয়েকজন মিলে ২য় জামাত করলে তা মাকরুহে তানযিহির সাথে আদায় হয়ে যাবে। এক্ষেত্রে জামাত না করে একাকি নামাজ পড়াই উত্তম।
এলাউদুনান ৩/১৩৪৪শামী :১/৫৫২ সাঈদ, সমনহাতুল খালেক ১/৬০৫)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল