প্রশ্ন:মুহতারাম। জনাব যাকারিয়া সাহেব একজন সিএনজি চালক এবং যাকাত গ্রহণের উপযুক্ত। একবার তাঁর সঙ্গে আলী আকবর সাহেবের ভাড়া নিয়ে বিতর্ক হয়। যাকারিয়া সাহেব বলেন, ভাড়া ৫০০ টাকা; আর আলী আকবর সাহেব বলেন, ভাড়া ৩০০ টাকা। একপর্যায়ে আলী আকবর সাহেব বলেন, ‘আচ্ছা, বাকি ২০০ টাকা মনে করব যাকাত থেকে দেওয়া হয়েছে।’ জানার বিষয় হলো, তাঁর এই কথার দ্বারা কি যাকাত আদায় হবে?

নিবেদক:রাকিবুল ইসলাম

 

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

 

শরয়ি দৃষ্টিতে ভাড়াদাতা ও ভাড়াগ্রহীতার মধ্যে ভাড়া নিয়ে মতবিরোধ দেখা দিলে এবং কারও পক্ষে দলিল-প্রমাণ উপস্থাপন করা সম্ভব না হলে শপথের সঙ্গে ভাড়াগ্রহীতার কথা গ্রহণযোগ্য হয়।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে শপথের সঙ্গে আলী আকবর সাহেবের কথা গ্রহণযোগ্য হবে। ফলে ৩০০ টাকা ভাড়া বাবদ এবং অতিরিক্ত ২০০ টাকা যাকাত হিসেবে গণ্য হবে, যদি চালক যাকাত গ্রহণের উপযুক্ত হন। পক্ষান্তরে, আলী আকবর সাহেব শপথ করতে রাজি না হলে অথবা চালক যাকাত গ্রহণের উপযুক্ত না হলে তাঁর যাকাত আদায় হবে না।

রেফারেন্স:কানযুদ্দাকায়েক, (১/১৮৮, বুশরা)হিদায়া, (২/১৭৮, রশিদিয়া)ফাতাওয়ায়ে হিন্দিয়া, (৪/৩৯, যাকারিয়া)


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল