প্রশ্ন:মুহতারাম। বাসির সাহেব এক লক্ষ টাকার মালিক। এক বছর পূর্ণ হওয়ার কিছুদিন পূর্বে তিনি তাঁর স্ত্রীকে ওই টাকার মালিক বানিয়ে দেন। জানার বিষয় হলো, এভাবে হিলা করে যাকাত থেকে বিরত থাকার সুযোগ আছে কি না? শরয়ি দৃষ্টিতে এমন হিলা করা কেমন?

নিবেদক:আব্দুল্লাহ আল মামুন

 

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

 

শরয়ি দৃষ্টিতে যাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হিলার মাধ্যমে যাকাত থেকে বিরত থাকা নিন্দনীয় কাজ। সুতরাং বাসির সাহেব যেহেতু এক বছর পূর্ণ হওয়ার কিছুদিন পূর্বে এক লক্ষ টাকার মালিকানা তাঁর স্ত্রীকে দিয়ে দিয়েছেন, তাই তাঁর ওপর যাকাত ওয়াজিব হবে না। তবে এভাবে হিলা করে যাকাত থেকে বিরত থাকা কাম্য নয়।

রেফারেন্স:কুদুরী, (পৃ. ১৫৭, বুশরা)বাহরুর রায়েক, (২/৩৮৪, যাকারিয়া)মাজমাউল বাহরাইন, (পৃ. ১৭৯, দারুল কুতুব)


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল