মুহতারম! অনেক মসজিদে দেখা যায় নামাজি ব্যাক্তির সামনে দিয়ে অতিক্রম হওয়ার সময় রুমাল বা গামছা ঝুলিয়ে নামাজি ব্যাক্তির সামনে দিয়ে অতিক্রম করে। জানার বিষয় হল, বর্ণিত পদ্ধতি নামাজি ব্যাক্তির সামনে দিয়ে অতিক্রম করা বৈধ হবে কি-না ? এবং নামাজি ব্যাক্তির কতোটুকু সামনে দিয়ে "সুতরা" ছাড়া অতিক্রম করা বৈধ এবং নামাজি ব্যক্তির বরাবর সামনে বসা থাকলে সেক্ষেত্রে করনীয় কি? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন

নিবেদক: মুহিব্বুল্লা ভোলা

 

الجواب بملهم الصدق والصواب

 

হাদিসের সুস্পষ্ট ভাষ্য মতে সুতরা বিহীন নামাজী ব্যক্তীর সামনে দিয়ে অতিক্রম করা মারাত্মক গুনাহের কারণ। হ্যাঁ, এক্ষেত্রে মাঠ বা বড় মসজিদে নামাজির সেজদার স্থানে চোখ রাখা অবস্থায় তার দৃষ্টি সীমা (সাধারণত দুঃকাতার) এর বাহির দিয়ে অতিক্রম করা যায়। তবে নামাজীরা বরাবর সামনে থেকে সরে যাওয়া অতিক্রম নয় বিধায় ফুকাহাদের মতে তার সুযোগ আছে। আর সুতরা সাধারণত এক হাত পরিমান দীর্ঘ, স্থীর বস্তু হওয়া আবশ্যক। অবশ্য প্রয়োজন বশত স্থীর থাকে না এমন কাপড় ইত্যাদি ও সুতরা হিসাবে ব্যবহার করা যেতে পারে।

সুতরাং আলোচ্য মূলনীতি অনুযায়ী কেউ নামাজীর সামনে বসা থাকলে সেখান থেকে সরে আসার সুযোগ আছে তেমনি ভাবে মাঠ বা বড় মসজিদে সুতরা বিহীন নামাজীর দৃষ্টি সীমার বাহির দিয়ে অতিক্রম করা যাবে। সর্বোপরি ক্ষেত্র বিশেষ সুতরার আবশ্যকীয়তায় যদি সুতরা যোগ্য কোন বস্তু না থাকে সেক্ষেত্রে প্রশ্নের বিবরণ অনুযায়ী রুমাল, গামছা, ঝুলিয়ে অতিক্রম করার দ্বারা আল্লামা শামী রহ এর বক্তব্য থেকে গুণাহগার না হওয়াই ইংগীত বহন করে। বিধায় তার অবকাশ দেয়া যেতে পারে।

(ফতহুল বারি ১/৮১০ কাফী :৯/৩৪৯ হেদায়া ১/২৭১ বোষরা)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল