প্রশ্ন:মুহতারাম। জনাব খালেদ সাহেব ও তাঁর ছয় বন্ধু মিলে একটি কোম্পানি খুলেছেন। জানার বিষয় হলো, কোম্পানির পক্ষ থেকে যদি প্রত্যেক শেয়ারের যাকাত আদায় করে দেওয়া হয়, তাহলে কি যাকাত আদায় হবে? বিস্তারিত জানালে উপকৃত হব।
নিবেদক:রাকিবুল ইসলাম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে নেসাবধারী ব্যক্তির সম্পদের যাকাত তাঁর নির্দেশ কিংবা অনুমতিসাপেক্ষে যে কেউ আদায় করে দেওয়ার সুযোগ আছে। অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে খালেদ সাহেব ও তাঁর ছয় বন্ধুর সমন্বয়ে গঠিত কোম্পানির পক্ষ থেকে সকলের সম্মতিক্রমে হিসাব করে প্রত্যেকের শেয়ারের পরিমাণ অনুযায়ী যাকাত আদায় করে দিলে তাঁদের পক্ষ থেকে যাকাত আদায় সহিহ হয়ে যাবে।
রেফারেন্স:নাহরুল ফায়েক, (১/৪১৮, দারুল ঈমান)বাহরুর রায়েক, (২/৩৬৯, যাকারিয়া)ফাতাওয়ায়ে হিন্দিয়া, (১/২৩২, যাকারিয়া)
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল