প্রশ্ন:মুহতারাম, জনাব মুফিজুল ইসলাম সাহেবের ওপর যাকাত ফরজ হয়েছে। তবে তিনি যাকাত দেন না। বিধায় তাঁর বড় ছেলে হামীদুর রহমান পিতার পক্ষ থেকে তাঁর ওপর ফরজকৃত যাকাত আদায় করে দেন। জানার বিষয় হলো, ছেলে পিতার পক্ষ থেকে যাকাত আদায় করার কারণে পিতার যাকাত আদায় হবে কি না?
নিবেদক:আইয়ুব আলী
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে কারও পক্ষ থেকে যাকাত আদায় সহিহ হওয়ার জন্য তাঁর নির্দেশ কিংবা অনুমতি থাকা আবশ্যক। অন্যথায় তাঁর যাকাত আদায় সহিহ হবে না।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে মুফিজুল ইসলাম সাহেব যদি তাঁর বড় ছেলে হামীদুর রহমানকে তাঁর পক্ষ থেকে যাকাত আদায়ের অনুমতি কিংবা নির্দেশ দিয়ে থাকেন, তাহলে এর দ্বারা তাঁর যাকাত আদায় সহিহ হয়ে যাবে। অন্যথায় সহিহ হবে না।
রেফারেন্স:নাহরুল ফায়েক, ১/৪১৮, দারুল ঈমানআল-বাহরুর রায়েক, ২/৩৬৯, যাকারিয়াফাতাওয়ায়ে তাতারখানিয়া, ৩/২২৭, যাকারিয়া
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল