প্রশ্ন:মাহমুদ জুবায়েরকে দুই লক্ষ টাকা ঋণ দিয়েছেন। জুবায়ের পরে দেবেন বলে বলে কয়েক বছর পার করেছেন। মাহমুদ বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি এখনো আশা-নিরাশার মধ্যে আছেন—আদৌ টাকা পাবেন কি না, তা নিশ্চিত নন। জানার বিষয় হলো, অতিক্রান্ত বছরগুলোর যাকাত কে দেবেন?

নিবেদক:মাহদী হাসান


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিতে ঋণের টাকা পাওয়ার আশা থাকলে এবং ঋণগ্রহীতা তা অস্বীকার না করলে, সে ক্ষেত্রে ঋণদাতার টাকা হস্তগত হওয়ার পর পূর্ণ বছর অতিবাহিত হওয়ার শর্তে বিগত বছরগুলোর যাকাত আদায় করা আবশ্যক হয়।

সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে ঋণদাতা মাহমুদের ঋণের টাকা পাওয়ার আশা থাকায় তাدَيْنٌقَوِيٌّ-এর অন্তর্ভুক্ত। বিধায় তাঁর ওপর যাকাত ফরজ হয়েছে। তবে তা উসুল হওয়ার পর আদায় করা আবশ্যক হবে।

রেফারেন্স:মাজমাউল আনহুর, ১/২৮৬, মানারতানভীরুল আবসার, ৩/২৮১, আযহাররদ্দুল মুহতার, ৩/২৮১, আযহার


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল