প্রশ্ন:মুহতারাম! জনৈক আলেমের অতিরিক্ত কোনো জমা টাকা নেই। তবে তাঁর বিভিন্ন ধরনের কিতাবাদি আছে, যেগুলো বিক্রি করলে তিনি কয়েক গুণ নিসাবের মালিক হয়ে যাবেন। জানার বিষয় হলো, এমন আলেমকে যাকাত দেওয়া যাবে কি না? বিস্তারিত জানাবেন।
নিবেদক:সালমান আহমদ, কুমিল্লা
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে কোনো আহলে ইলমের কাছে নিসাব বা তার চেয়ে বেশি মূল্যের কিতাব থাকলেও তা প্রয়োজনের অতিরিক্ত বলে গণ্য হয় না। ফলে তাঁকে যাকাত দেওয়ার অবকাশ আছে।
সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে জনৈক আলেম যদি আহলে ইলম ব্যক্তি হয়ে থাকেন, তাহলে তাঁর কাছে প্রয়োজনীয় কিতাবের মূল্য নিসাবের চেয়ে বেশি হলেও তিনি সাহেবে নিসাব হিসেবে গণ্য হবেন না। ফলে তাঁকে যাকাত দেওয়া যাবে। অবশ্য তিনি আহলে ইলম না হলে এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না।
রেফারেন্স:আল-মুহিতুল বুরহানি, ৩/২১৬, ইদারাতুল কুরআনফাতাওয়ায়ে বাযযাজিয়া, ১/৫৬, যাকারিয়ারদ্দুল মুহতার, ৩/২১৭, আযহার
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল