মুহতারাম, আমাদের বাজারের বড় মাসজিদের সাথে মিলানো (একেবারে পাশাপাশি) একটি বাসা রয়েছে। মাসজিদের ইমাম সাহেব যখন নামায পড়ান তখন তাদের বাসায় স্পষ্ট আওয়াজ শুনা যায়। যার ফলে তারা বাসা থেকে ইমামের ইকতেদা করে থাকে, আমার জানার বিষয় হলো তাদের ইকতেদা সহীহ হবে কি না, বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক, মোহাম্মদ সালমান লক্ষ্মীপুর
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে ইক্তেদা সহীহ হওয়ার জন্য ইমাম ও মুক্তাদির উভয়ের স্থান এক হওয়া ও পরস্পর সংযোগ থাকা শর্ত। চাই তা বাস্তবিক ভাবে হোক কিংবা বিধান গতভাবে বিষয় হোক। এতদভিন্ন ইক্তেদা সহিহ হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে তারা পার্শ্বস্থ যে ভবন থেকে ইমামের ইকেদা করেছেন, তাদের উভয়ের মাঝে যদি এমন দূরত্ব (দুই কাতার পরিমান) না থাকে যা সংযোগে প্রতিবন্ধক এবং ইমামের অবস্থা ও তাকবীর ও সুস্পষ্ট ভাবে বুঝা যায় তা হলে তা বিধান গত ভাবে এক স্থান বিরোচিত উক্ত পশিস্থ ভবন থেকে তাদের ইক্তেদা সহীহ হওয়ায় উপযোক্ত বলে বিবেচিত হবে। অন্যথায় নয়।
সূত্র: (কাজী খান :১/৬০ শামী: ২/৪০২ আজহার মুনিয়াতুল মুসল্লি ৪৫৪১ নোমানিয়া)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল