মুহতারাম, আমার গাড়িতে করে বাসায় যেতে যেতে প্রায় মাগরিবের নামাজের সময় হয়ে যায়। কিন্তু গাড়িতে উঠার আগে বা নেমে নামাজ পড়লে গাড়ি আমার জন্য অপেক্ষা করবে না, এবং অন্য পাড়িতে গেলে সময় ও টাকা দুটোই বেশি লাগবে। জানার বিষয় হলো এমতাবস্থায় গাড়ি যদি পশ্চিম দিকে থাকে আর এই অবস্থায় যদি নামাজ আদায় করা হয়, তাহলে বাসায় গিয়ে আবার কি নামাজ পড়া লাগবে?

নিবেদক ওসমান গনি


الجواب بملهم الصدق والصواب


শরয়ী দৃষ্টিতে বান্দা কর্তৃক কোন ওযরের কারণে নামাজের কোনো রোকন ছুটে গেলে, উক্ত নামাজ পুনরায় আদায় করা জরুরি। সুতরাং প্রশ্নোক্ত সুরতে বাসে বসে বসে নামাজ আদায়ের ক্ষেত্রে কিয়ামের রোকন ছুটে যাওয়ায় উক্ত নামাজ পুনরায় আদায় করা অবশ্যক।

সূত্র: (তানবিরুল আবছর ২/৪৮৮ জাকারিয়া, আল ফিকহুল হানাফী ১/৩১৫ নাকল কলাম, আহসানুল ফতোয়া ৪/৮৮-৮৯ জাকারিয়া।)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল