প্রশ্ন:মুহতারাম! রোকেয়া বেগম অনেক স্বর্ণালংকারের মালিক। তাঁকে সেগুলোর যাকাত আদায় করতে বলা হলে তিনি বলেন, এগুলো তো ব্যবহার করি। আর ব্যবহারিক পণ্যের ওপর যাকাত আসে না। জানার বিষয় হলো, তাঁর এ কথা সঠিক কি না?

নিবেদক:মোহাম্মদ রিফাত হোসেন

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরিয়তের বিধান অনুযায়ী, স্বর্ণ ও রুপা ব্যবহারিক হোক কিংবা অব্যবহৃত হোক, সর্বাবস্থায় তা নিসাব পরিমাণ হলে যাকাত দেওয়া ফরজ।

সুতরাং, রোকেয়া বেগমের এ কথা যে ব্যবহারিক জিনিসের ওপর যাকাত আসে না, তা সঠিক নয়। বরং তাঁর স্বর্ণালংকার নিসাব পরিমাণ হলে যাকাত দেওয়া আবশ্যক।

রেফারেন্স:বাহরাইন, পৃষ্ঠা ১৮৯, দারুল কুতুবমাজমাউল বাহরাইনকানযুদ দাকায়েক, ১/২০১, আল-বুশরা


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল