প্রশ্ন:মুহতারাম, জনাব সোহেল সাহেবের কাছে নিসাব পরিমাণ টাকা নেই। তবে তাঁর বাসায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামের একটি এলইডি টিভি আছে। জানার বিষয় হলো, টিভি হাওয়ায়েজে আসলিয়ার অন্তর্ভুক্ত কি না এবং টিভির ওপর যাকাত আসবে কি না? ইল্লতসহ বিস্তারিত জানাবেন।
নিবেদক:মুহাম্মদ ওসমান গনি
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে ওই সমস্ত জিনিসকে হাওয়ায়েজে আসলিয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো ছাড়া মানুষের সাধারণ জীবনযাত্রায় কষ্টের সম্মুখীন হতে হয়। ঘরের সব ব্যবহারিক কিংবা অব্যবহারিক পণ্যের ওপর যাকাত আসে না, যদি সেগুলো মালে নামি তথা বর্ধনশীল সম্পদ না হয়।
সুতরাং, প্রশ্নোক্ত জনাব সোহেল সাহেবের দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামের টিভিটি হাওয়ায়েজে আসলিয়ার অন্তর্ভুক্ত নয়। তবে সেটি মালে নামি তথা টাকা-পয়সা, স্বর্ণ-রুপা বা ব্যবসায়িক পণ্য না হওয়ায় এর ওপর যাকাত আসবে না।
রেফারেন্স:আল-মাবসুত, খণ্ড ২, পৃষ্ঠা ২৬৪, রশিদিয়াআল-বাহরুর রায়েক, খণ্ড ২, পৃষ্ঠা ৩৫৫, যাকারিয়ামাজমাউল বাহরাইন, পৃষ্ঠা ১৭৯, দারুল কুতুব
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল