প্রশ্ন:মুহতারাম! রমজান সামনে এলেই অনেক আলেমকে দ্বীনের তাগিদে বিভিন্ন শহরে ঘুরতে দেখা যায়। তাঁরা গরিব ছাত্রদের পক্ষ থেকে যাকাত উত্তোলন করেন। জানার বিষয় হলো, যাকাত উত্তোলনকারীরা সাহেবে নিসাব হওয়া সত্ত্বেও ‘আমিল’ হিসেবে তাঁদের যাকাত দেওয়া বৈধ হবে কি না? মূলনীতিসহ জানাবেন।

নিবেদক:মুহা. মুহিব্বুল্লাহ (ভোলা)

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


ফুকাহাদের বিশ্লেষণ মতে, বর্তমানে মাদরাসাসমূহের মুহতামিমগণ দরিদ্র ছাত্রদের উকিল হিসেবে গণ্য হবেন। আর মুহতামিম কর্তৃক যাকাত উত্তোলনের জন্য নির্ধারিত উস্তাদ ‘আমিল’ হিসেবে গণ্য হবেন। ফলে তাঁদেরকে পারিশ্রমিক হিসেবে যাকাতের খাত থেকে নির্ধারিত পারিশ্রমিক দেওয়ার অবকাশ আছে।

সুতরাং, স্পষ্ট ওকালতনামার মাধ্যমে বর্তমান সময়ের যাকাত উত্তোলনকারী ব্যক্তি শরয়ি ‘আমিল’ হিসেবে গণ্য হলে তিনি তাঁর কাজের পারিশ্রমিক হিসেবে যাকাতের খাত থেকে নির্ধারিত পারিশ্রমিক গ্রহণ করতে পারবেন।

রেফারেন্স:আল-কুরআন, সুরা তাওবা, আয়াত ৬০কিফায়াতুল মুফতি, ৪/২৮৬, ইশাআতজাওয়াহিরুল ফিকহ, ৩/১৯৩, মাকতাবায়ে মাআরিফ


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল