প্রশ্ন:মুহতারাম, আমার ফুফু অনেক গরিব ও বিধবা একজন মহিলা। তিনি ছোট একটি পুরোনো কুঁড়েঘরে কষ্ট করে জীবন কাটাচ্ছেন। আত্মীয়স্বজন সকলে তাঁকে যাকাতের টাকা দেন এবং বলেন, এই টাকা দিয়ে ঘরের কাজ ধরতে। কিন্তু তিনি ঘর না করে অন্য কাজে খরচ করে ফেলেন। তাই এবার সবাই তাঁকে টাকা না দিয়ে একটি ঘর করে দেন। তবে তিনি এতে নারাজ। জানার বিষয় হলো, তাঁকে টাকা না দিয়ে ঘর করে দেওয়ায় যাকাতদাতাদের যাকাত আদায় হয়েছে কি না?

নিবেদক:মাহমুদ বিন সাফিউল্লাহ


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিতে যাকাত আদায় হওয়ার জন্য উপযুক্ত ব্যক্তিকে সরাসরি যাকাতের অর্থ প্রদান করার পাশাপাশি সেই অর্থায়নে কোনো বস্তু প্রস্তুত করে তার মালিক বানিয়ে দেওয়ারও সুযোগ আছে।

সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ফুফুকে আত্মীয়স্বজন মিলে যাকাতের টাকা সরাসরি না দিয়ে ওই টাকা দিয়ে ঘর নির্মাণ করে তাঁর মালিক বানিয়ে দেওয়ার দ্বারা তাঁদের যাকাত আদায় হয়ে যাবে।

রেফারেন্স:রদ্দুল মুহতার, ৩/৪৬১, আযহারফাতাওয়ায়ে তাতারখানিয়া, ৪/২১৪, যাকারিয়াজাওয়াহিরুল ফিকহ, ৩/২৩৭, যাকারিয়া


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল