মুহতারাম! আমাদের গ্রামের মসজিদে একটা নিয়ম চালু আছে যে মুয়াজ্জিন যখন একামত শুরু করে তখন মুসল্লিরা বসে থাকে।  حي على الصلاة বলার পরে ইমাম ও মুসল্লিরা দাঁড়ায়। আমার জানার বিষয় হল- ইমাম ও মুসল্লিরা জামাতের জন্য কখন দাঁড়াবে এবং এর সঠিক পদ্ধতি কি? বিস্তারিত জানিয়েবাধিত করবেন।

নিবেদকঃ সালমান লক্ষ্মীপুর

الجواب بملهم الصدق والصواب


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেয়ীদের আমল দ্বারা একথা সুপ্রমাণীত যে, ইমাম সাহেব যখন নামাজের জন্য মসজিদে প্রবেশ করতেন তখন ইকামতের শুরুতেই ইমাম মুক্তাদি সবাই দাঁড়িয়ে যেতেন। তবে ফিকহে হানাফীর বিভিন্ন কিতাবে যে বলা হয়েছে حي على الصلاةঅথবা حي على الفلاحবলার সময় দাঁড়ানো মুস্তাহাব এর অর্থ হলো এর পরে আর বসার সুযোগ নেই।

সুতরাং বর্তমান সময়ে বিজ্ঞ ফুকাহায়ে কেরাম সর্বাবস্থায় ইকামতের শুরুতেই কাতার সোজা করার কথা উল্লেখ করেছেন। এটা ওয়াজীবও বটে। তবে কেউ যদি মুস্তাহাব মনে করে حي على الصلاةঅথবা "حي على الفلاح"বলার সময় দাড়ায় এটারও অবকাশ রয়েছে।

সূত্র: (নুরুল ঈযাহ-১০২ সালাম, বাহরুর রায়িক- ১/৫৩১, যাকারিয়া, মারাকিউল ফালাহ- ১০২, সালাম।)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল