প্রশ্ন:মুহতারাম মুফতি সাহেব! জনাব মাকনুন হাসান বছরের কিছু সময় পাগল থাকেন। তবে অধিকাংশ সময় সুস্থ থাকেন। তাঁর সম্পদও নিসাব পরিমাণ আছে। জানার বিষয় হলো, এভাবে বছরের কিছু সময় পাগল থাকা ব্যক্তির ওপর যাকাত ফরজ হবে কি না? দলিলসহ সঠিক মাসআলা জানাবেন।
নিবেদক:আব্দুল্লাহ আল মামুন মোমেনশাহী
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের দৃষ্টিতে যে ব্যক্তি অধিকাংশ সময় সুস্থ থাকেন এবং মাঝে-মধ্যে পাগল হয়ে যান, তিনি নিসাব পরিমাণ মালের মালিক হলে বছর অতিক্রান্ত হওয়ার শর্তে তাঁর ওপরও যাকাত ফরজ হয়।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে জনাব মাকনুন হাসানের কাছে যেহেতু নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, তাই তাঁর ওপরও যাকাত ফরজ হবে, যদি এ সম্পদের ওপর এক বছর অতিবাহিত হয়ে থাকে।
রেফারেন্স:কিতাবুল কাফি, ৩/৪১, রশিদিয়া।ফাতাওয়ায়ে কাজী খান, ১/১৫৮, যাকারিয়া।হিদায়া, ২/১৬৮, যাকারিয়া।
والله أعلم بالصواب
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল