মুহতারাম! আমাদের মাদ্রাসার প্রতি বৎসর সম্মেলন হয়, এবং সম্মেলনের মধ্যে বড় জামাত অনুষ্ঠিত হয়, যখন সবাই মাঠে নামাজ পড়েন তখন কিছু লোক মাঠের সাথে সংযুক্ত রুমের মধ্যে নামাজ পড়েন। যেখানে মাঠ ও রুমের মাঝে ১০ হাত জায়গা খালি থাকে। এখন জানার বিষয় হলো, ১০ হাত পরিমান জায়গা খালি থাকা সত্ত্বেও কি তাদের ইকতেদা সহীহ হবে, ইল্লতসহ বিস্তারিত জানাবেন?

নিবেদক: সাখাওয়াত হোসাইন।

الجواب بملهم الصدق والصواب

শরীয়তের দৃষ্টিতে ইকতেদা সহীহ হওয়ার জন্য ইমাম ও মুক্তাদীর মধ্যে সংযোগ থাকা জরুরী। আর মাঠে জামাত আদায়ের ক্ষেত্রে ইমাম ও মুক্তাদীর মাঝে অথবা দুই কাতারের মাঝে বড় রাস্তা বা নদী অথবা দুই কাতার পরিমাণ জায়গা খালি থাকলে সংযোগ বাকী না থাকায় ইকতেদা সহীহ হয় না।

সুতরাং উল্লিখিত নীতি অনুযায়ী প্রশ্নোক্ত সূরুতে রুমের কাতার থেকে মাঠের কাতার পর্যন্ত যেহেতু দশ হাত পরিমাণ জায়গা খালি থাকে, যা দুই কাতার থেকেও বেশী পরিমাণ তাই রুমের মুসুল্লীদের ইকতেদা সহীহ হবে না। ফলে তাদের নামাজ ও আদায় হবে না।

(তানবীরুল আবসার ২/৩৯৮ আজহার, আদ দুররুল মুনতাকা ১/১৭০ মানার, ফতোয়া রাহিমিয়া ৫/১০৬ জাকারিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল