মুহতারাম, জনাব মুহসিন সাহেব এক মাহফিলে গিয়েছিলেন। এশার নামাজের জামাত মাঠেই সংঘটিত হয়। কিন্তু মাঠে এত লোক ছিল যে, সেজদা করার মত জায়গা ছিল না। তাই একজন অপর জনের পিঠে সিজদা করে। জানার বিষয় হলো, এভাবে নামাজ আদায় করার দ্বারা কি নামাজ আদায় হয়েছে? অন্যথায় এক্ষেত্রে করনীয় কি? ইল্লতসহ বিস্তারিত জানাবেন।

নিবেদক মুহা. মুসলেহ উদ্দীন

الجواب بملهم الصدق والصواب

শরয়ী মতে প্রচন্ড ভিড়ের কারণে একই নামাজের জামাতে শরিক অপর সিজদারত মুসল্লির পিঠের উপরে সিজদা করা জায়েজ।

সুতরাং প্রশ্নোত্ত সূরতে প্রচন্ড ভিড়ের কারণে একই নামাজের জামাতে শরিক অন্য মুসল্লির পিঠে সিজদা করায় জনাব মুহসিন সাহেবের নামাজ সহীহ হয়েছে।

সূত্র: (কিতাবুল কাফি ১/৩৬৯ রশীদিয়া, আসল ১/১৭৯ মাকতাবাতুল আহরার, তানভিরুল আবসর ২/২৫৬ আজহার)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল