মুহতারাম! জৈনক ইমাম সাহেব আয়াতে সিজদা তেলাওয়াত করে সিজদা দিতে ভুলে যান। নামাজ শেষে মনে পড়ে, সাথে সাথে তা আদায় করে দেন। জানার বিষয় হলো, এমতাবস্থায় ইমাম ও মুক্তাদীদের নামাজ ও সেজদায়ে তেলাওয়াতের বিধান কি? অন্যথায় করনীয় কি?

নিবেদক মুহিব্বুল্লাহ চাটগামী

الجواب بملهم الصدق والصواب

শরয়ী দৃষ্টিতে আয়াতে সেজদা তেলাওয়াত করলে সেজদা নামাজেই আদায় করা আবশ্যক। নামাজের বাহিরে আদায় করলে তা আদায় হয় না। আর সালাম ফিরানোর পর নামাজ নষ্ট হয়ে যায় এমন কোন কর্মকান্ড সংঘটিত হওয়ার পূর্বে যদি সেজদায়ে তেলাওয়াত আদায় করে এবং শেষে সেজদায়ে সাহু আদায় করে নামাজ শেষ করে তাহলে তা আদায় হয়ে যাবে। এমতাবস্থায় সেজদায়ে সাহু না দিলে নামাজ পুনরায় আদায় করা ওয়াজিব।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে যদি ইমাম ও মুক্তাদির তেলাওয়াতের সিজদা আদায় করাটা নামাজ নষ্ট হয় যায় এমন কোন কাজের আগে হয়ে থাকে আর পরে সেজদায়ে সাহু ও শেষ বৈঠক করে নামাজ শেষ করে থাকে তাহলে তাদের নামাজ সহীহ হয়েছে। পক্ষান্তরে নামাজ নষ্ট হয়ে যায় এমন কোন কাজের পরে আদায় করে, তাহলে তা আদায় হয়নি। বরং এর জন্য তাওবা করা আবশ্যক। তবে এক্ষেত্রে তাদের নামাজ নষ্ট হয়নি। মাকরুহের সাথে আদায় হয়ে গেছে।

সূত্র: (আল ফিকহুল হানাফী ১/২৮৮ দারুল কলম, হিদায়া ১/২৫৬ বুশরা, তুহফাতুল ফুকাহা ১১২ মারুফিয়্যাহ।)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল