মুহতারাম জনাব সাইফুল সাহেব ঘুম থেকে উঠে এসে জামাতে শরীক হন। জামাত শেষে তিনি বুঝতে পারলেন ইহা ছিল আছরের নামাজ। কিন্তু তিনি যোহরের নামাজ মনে করে নামাজ পড়েছেন। জানার বিষয়, এ সুরতে তার নামাজ সহীহ হবে কি না?

নিবেদক: দীদার বিন মোরশেদ

الجواب بملهم الصدق والصواب

শরয়ী দৃষ্টিতে ফরজ নামাজে ইকতেদা শুদ্ধ হওয়ার জন্য ইমাম ও মুক্তাদীর নিয়ত এক থাকা জরুরী, অন্যথায় মুক্তাদীর নামাজ সহিহ হয় না।

সুতরাং প্রশ্নোত্তর ক্ষেত্রে ইমাম সাহেবের আসরের নামাজ আদায় কালে সাইফুল সাহেব জোহরের নামাজের নিয়তে ইকতেদা করায় তার উক্ত নামাজ সহিহ হবে না।

রেফারেন্স: (কানয ১/৭০ বুশরা, ইমদাদুল ফাতাওয়া- পৃঃ ২৯১ দারুল কিতাব, খোলাসাতুল ফাতাওয়া ১৬৪ রশিদিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল