মুহতারাম! আমি একদিন সফরে বের হই। পথিমধ্যে নামাজের ওয়াক্ত হয়ে যায়। তখন রাস্তার পাশে একটি মসজিদে নামায পড়ার জন্য যাই। কিছুক্ষন পর বুঝতে পারি যে, সেটা গাইরে মুকাল্লিদের মসজিদ। জানার বিষয় হলো যে, গাইরে মুকাল্লিদ ইমামের পিছনে নামায পড়ার বিধান কী? এবং উক্ত সুরতে ইমামের অবস্তা জানার পর নামায ভাঙ্গা যায়েজ হবে কি না? জওয়াব প্রত্যাশী।
নিবেদক: বসীর উদ্দিন
الجواب بملهم الصدق والصواب
গাইরে মুকাল্লিদ বা ভিন্ন মাযহাবের ইমাম থেকে হানাফী মাযহাবের মতানুযায়ী নামায ও অনুভঙ্গকারী কোন বিষয় না ঘটে থাকলে মৌলিকভাবে তার ইমামতিতে নামায আদায়ে কোন সমস্যা নেই। আর অবস্থা সম্পর্কে নিশ্চিত ধারণা না থাকলে তার পিছনে ইকতিদা না করাই উত্তম।
উপরোক্ত মূলনীতি অনুযায়ী গাইরে মুকাল্লিদ ইমামের পিছনে নামায আদায় করা বৈধ হওয়া না হওয়ার হুকুম প্রযোজ্য হবে। আর উপরোক্ত ইমামের পিছনে নামায আরম্ভ করার পর শুধু গাইরে মুকাল্লিদ হওয়ার কারণে নামায ভেঙ্গে ফেলা বৈধ হবে না। তবে আপনার মাযহাব অনুযায়ী নামায ভঙ্গের কোন কারণ তার থেকে পকাশ পেলে নামায ভাঙ্গতে পারবেন।
(রদ্দুল মুহতার ২/৩০৬ যাকারিয়া, বাহরুর রায়েক ২/৭৯ যাকারিয়া, মুহতুিল বুরহানী ২/১৭৮ ইদারাতুল কুরআন।)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল