প্রশ্ন:মুহতারাম! রাসেল মিয়া একজন সফল ব্যবসায়ী। তেলের দাম বেড়ে যাবে—এমন ধারণা করে তিনি ১০০ টাকা লিটার দরে চল্লিশ হাজার টাকার সয়াবিন তেল কিনে রাখেন। এক বছর পর তেলের বাজারদর প্রতি লিটার ২০০ টাকা। আর স্থানীয় বাজারে সরবরাহ কম হওয়ায় তা ২২০ টাকা করে বিক্রি হয়। জানার বিষয় হলো, রাসেল মিয়া এখন কোন মূল্য হিসেবে যাকাত দেবেন—ক্রয়মূল্য নাকি স্থানীয় বাজারমূল্য?
নিবেদক:মাসুদ মুহসিন।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে যাকাতের ক্ষেত্রে ব্যবসায়িক পণ্যের বাজারমূল্য ধর্তব্য।সুতরাং প্রশ্নোক্ত রাসেল মিয়া তাঁর মজুতকৃত তেলের চলমান বাজারমূল্য অনুযায়ী যাকাত আদায় করবেন।
রেফারেন্স:আল-জাওহারাতুন নাইয়্যিরাহ ১/৩০৫, হক্কানিয়া।আহসানুল ফাতাওয়া ৪/২৯৯।ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/২৪২, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল