প্রশ্ন:জনাব আলম সাহেব রাতে এক ব্যক্তিকে গরিব মনে করে যাকাতের টাকা দিয়ে দেন। সকাল হওয়ার পর জানতে পারলেন, সেই লোকটি ধনী। এখন তাঁর যাকাত আদায় হবে, নাকি আবার আদায় করতে হবে?
নিবেদক:মোহাম্মদ রিফাত হোসেন।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে কোনো ব্যক্তি চিন্তা-ভাবনা করে কাউকে গরিব মনে করে যাকাতের অর্থ দেওয়ার পর যাকাতগ্রহীতা নিসাবের মালিক প্রমাণিত হলেও তাঁর যাকাত আদায় হয়ে যায়। পুনরায় আদায় করা আবশ্যক নয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আলম সাহেবের যাকাত আদায় হয়ে গেছে। দ্বিতীয়বার আদায় করতে হবে না।
রেফারেন্স:মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস নং ১০৬৪৬।আল-মুখতার, পৃষ্ঠা ১৬৪, দারুস সিরাজ।ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ৬/১৪৬, দারুল ইশাআত।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল