প্রশ্ন:মুহতারাম! আমার বড় ভাই সরকারি চাকরি করেন। তিনি একটি সমস্যার সম্মুখীন হয়ে বেতন বাবদ অগ্রিম পাঁচ লক্ষ টাকা নেন এবং সরকার কর্তৃক প্রতি মাসে তাঁর বেতন থেকে অল্প অল্প করে তা কেটে রাখা হয়। জানার বিষয় হলো, বেতন বাবদ অগ্রিম পাঁচ লক্ষ টাকা নেওয়ার কারণে আমার ভাইয়ের ওপর যাকাত ফরজ হবে কি না? ইল্লতসহ জানাবেন।

নিবেদক:মো. আইয়ুব আলী।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিতে প্রয়োজনে গ্রহণ করা ঋণ যাকাতের নিসাব পূরণে প্রতিবন্ধক হয়। ফলে ঋণ বিয়োগ করার পর নিসাব পরিমাণ মালের মালিক হলেই কেবল যাকাত আবশ্যক হয়। অন্যথায় নয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে প্রয়োজনে বেতন বাবদ অগ্রিম পাঁচ লক্ষ টাকা নেওয়া আপনার ভাইয়ের ঋণ। তাই এ পরিমাণ অর্থের ওপর যাকাত ওয়াজিব হবে না। অবশ্য এর অতিরিক্ত নিসাব পরিমাণ অর্থ থাকলে তার ওপর যাকাত ওয়াজিব হবে।

রেফারেন্স:শরহু মুল্লা মিসকিন ১/৯৩, দারুল কুতুব।বাহরুর রায়েক ২/৩৫৭, যাকারিয়া বুক।মুহিতুল বুরহানি ৩/২২৮, মাজলিসুল ইলমি।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল